ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সাইবার হামলার শিকার ডিএমপি নিউজ, ওয়েবসাইটে আপত্তিকর বার্তা খুলনায় রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা: এলাকায় আতঙ্ক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসংগঠকদের ভূমিকা অনস্বীকার্য: প্রধানমন্ত্রী রুট নিয়ে অসন্তোষ সত্ত্বেও আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ নেতানিয়াহুর পতনে আরবদের সঙ্গে জোট গঠনের দাবিতে বিক্ষোভ সাজেকে পাল্টাপাল্টি কর্মসূচি: ফের ১২ ঘণ্টার নতুন অবরোধ ঘোষণা

শাপলা চত্বরে গণহত্যা:

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ৯:১৩ এএম

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আজ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ধার্য রয়েছে।


প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজকের দিনটি পুনর্নির্ধারণ করেন। মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ড. আব্দুর রাজ্জাক, ডা. দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপা।


অন্যদিকে শেখ হাসিনাসহ বাকি ৩০ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ড. মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. ইমরান এইচ সরকার, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ। এর আগে পলাতক আসামিদের আত্মসমর্পণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তাঁদের হদিস না মেলায় আইন অনুযায়ী তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ পরিচালনার জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।


ট্রাইব্যুনাল-২ গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন। মামলায় মূল দুটি অভিযোগ আনা হয়েছে—প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিবরণ রয়েছে এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনা তুলে ধরা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর