ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সাইবার হামলার শিকার ডিএমপি নিউজ, ওয়েবসাইটে আপত্তিকর বার্তা খুলনায় রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা: এলাকায় আতঙ্ক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসংগঠকদের ভূমিকা অনস্বীকার্য: প্রধানমন্ত্রী রুট নিয়ে অসন্তোষ সত্ত্বেও আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ নেতানিয়াহুর পতনে আরবদের সঙ্গে জোট গঠনের দাবিতে বিক্ষোভ সাজেকে পাল্টাপাল্টি কর্মসূচি: ফের ১২ ঘণ্টার নতুন অবরোধ ঘোষণা

সাকরাইন উপলক্ষে ঢাকাবাসীর ঘুড়ি উড়ানোর আয়োজন


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৪৪ পিএম

ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন আয়োজিত ঢাকা ব্যাংকের সৌজন্যে ১৪ জানুয়ারি বকশীবাজারের ঢাকা টাওয়ার এলাকায় সাকরাইন উপলক্ষে প্রতিবছরের ন্যায় “পারিবারিক ঘুড়ি উড়ানোর আসর” আয়োজন করা হয়।

বছরের এই বিশেষ আসরের স্লোগান ছিল, “পুরনো ঢাকাকে ভালোবাসুন, নিরাপদ আবাসন গড়ে তুলুন।” অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত, যেখানে বিভিন্ন বয়সী মানুষ—শিশু, কিশোর ও বৃদ্ধরা অংশ নিয়ে আনন্দের মুহূর্ত উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটর পত্রিকার সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ঢাকাবাসী সংগঠনের উপদেষ্টা হাজী আব্দুস সালাম, মহাসচিব শেখ খোদা বক্স, উপদেষ্টা আসফারুজ্জামান সোহরাব, মহানগর কমিটির আহবায়ক লৎফুর আহসান বাবু, উপদেষ্টা আলাউদ্দিন মালিক এবং ডব্লিউ.বি.জি ফ্যাশন হাউজের এমডি সাকিব সালেক।

ঘুড়ি উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানটি ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে পালন করা হয়। রঙ-বেরঙের নানা ডিজাইনের ঘুড়িগুলো আকাশে উড়ে গেছে, যা অনুষ্ঠানের আনন্দ আরও বাড়িয়ে তোলে। উপস্থিতরা উৎসবের পরিবেশে শীতের ঠাণ্ডা উপেক্ষা করে ঐতিহ্যবাহী এই ঘুড়ি উড়ানোর রীতি উপভোগ করেন।

অনুষ্ঠানে বক্তারা পুরনো ঢাকাকে আধুনিক ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার গুরুত্বের উপর গুরুত্ব দিয়ে বলেন, নাগরিকদের উচিত সরকারের নিয়মকানুন মেনে বাড়ি নির্মাণ করা এবং শহরের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করা। তারা আরও জানান, ঢাকা শহরের ঐতিহ্য রক্ষার পাশাপাশি আধুনিক নগরায়ন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সাকরাইন পঞ্জিকার বরাতে জানানো হয়, এই সময় ধন-সম্পদ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় উৎসব উদযাপন হয়। ঘুড়ি উড়ানো সাকরাইনের অন্যতম আনন্দময় অংশ হিসেবে প্রতিষ্ঠিত। পরিবারের সবাই মিলে ঘুড়ি উড়ানোর মাধ্যমে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলার এই আয়োজন ঢাকাবাসীর ঐতিহ্যকে সমুন্নত রাখছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর