ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৪৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির অবৈধ নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ছয়টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৪.৩০টায় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় সেনাবাহিনী পরিচালিত অভিযান শেষে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পলাশপোল এলাকার আমিনুল সরদারের ছেলে মোঃ ইয়াসিন আরাফাত (২৫), কামালনগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাকিব হোসেন (২০) এবং একই এলাকার মৃত মুকুল হোসেনের ছেলে মোঃ মুরাদ হোসেন (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী থেকে প্রকাশিত প্রেস নোটে জানানো হয়েছে, ‘ভোর সাড়ে চারটায় পলাশপোল এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। ইয়াসিন আরাফাত সাতক্ষীরার অন্যতম প্রধান মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে।’

প্রেস নোটে আরও বলা হয়েছে, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তিরা উদ্ধারকৃত লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে সাতক্ষীরায় বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।’

সেনাবাহিনী জেলা ও এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিনিয়ত কঠোর অবস্থানে রয়েছে এবং মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানায়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর