ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোর ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৫১ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাদল মোল্যা (১৬) নামের এক কিশোর স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের নিজের বাড়িতে এ ঘটনা ঘটে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। বাদল মোল্যা চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের মিঠু মোল্যার একমাত্র ছেলে এবং স্থানীয় পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বাদল মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য পরিবারের সদস্যদের জানায়, কিন্তু পরিবারের পক্ষ থেকে অস্বীকৃতি জানানো হয়। মঙ্গলবার বিকেলে বাদল বন্ধুদের সঙ্গে খেলা করে বাড়িতে ফিরে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে।

পরবর্তীতে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠায়। ওসি ইদ্রিস আলী জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর