ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬

কটিয়াদীতে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হাবিবা আক্তার শ্রাবণী


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৫৬ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রকাশিত তালিকায় শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবা আক্তার শ্রাবণী।

হাবিবা আক্তার শ্রাবণী কটিয়াদী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী। নিয়মিত পাঠাভ্যাস, শিক্ষাগত সাফল্য, শৃঙ্খলা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে তাকে এই সম্মানজনক স্বীকৃতি দেওয়া হয়েছে।

তিনি বিদ্যালয়ের ক্লাসে রোল নম্বর এক নম্বর শিক্ষার্থী এবং তার পিতা শিবলু মিয়া প্রবাসী, মাতা গৃহিণী। হাবিবার এই অর্জনে রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের বোধ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, হাবিবার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল ও মাদ্রাসা), শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট নয়টি ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে উপজেলা পর্যায়ে গঠিত বাছাই কমিটি চূড়ান্ত তালিকা প্রণয়ন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, নির্বাচিতরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিগগিরই আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, জাতীয় শিক্ষা সপ্তাহের এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা ও গুণগত উন্নয়নকে আরও গতিশীল করবে।

ঢাকা টুডে / আরজে


এ সম্পর্কিত আরো খবর