ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নবজাতক সন্তানের নাম ‘ওসমান হাদী’ রাখলেন সাবেক শিবির নেতা


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৫৮ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাবেক ছাত্রশিবির নেতা রুবেল শিকদার তার নবজাতক পুত্র সন্তানের নাম ‘ওসমান হাদী’ রেখেছেন। নামকরণটি করা হয়েছে ২০১৩ সালের জুলাই অভ্যুত্থানের অন্যতম সৈনিক ও ঘাতক বুলেটে নিহত শহীদ শরীফ ওসমান হাদীর নামানুসরণে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্তান জন্মের পর নিজ সন্তানের নাম ঘোষণা করেন রুবেল শিকদার। তিনি দিঘলিয়া ইউনিয়নের ছাত্রশিবিরের সাবেক সভাপতি। নামকরণকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা এটিকে শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে দেখছেন।

রুবেল শিকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন, “আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের বাবা হলাম। ওসমান হাদীরা মরে না। যুগে যুগে হাজার হাজার ওসমান হাদীর জন্ম হয়। আল্লাহ যেন আমার সন্তানকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ওসমান হাদীর মতো লড়াই করার তৌফিক দান করেন এবং ইসলামের জন্য গ্রহণ করেন। আমার সন্তানের নাম রাখলাম ‘শিকদার ওসমান হাদী’। সকলের কাছে দোয়া চাই।”

তিনি আরও বলেন, “শহীদ ওসমান হাদী ছিলেন সাহস, ত্যাগ ও ন্যায়ের প্রতীক। তিনি ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বাগ্রে ছিলেন। আমি চাই আমার সন্তানও তার নামের মতো সত্য ও ন্যায়ের পথে বেড়ে উঠুক।”

উল্লেখ্য, রুবেল শিকদার ২০১৩ সালের হাসিনাবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় নবম শ্রেণির ছাত্র ছিলেন এবং সে সময়ে নড়াইল পৌরসভার বরাশুলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। ওই আন্দোলনে অংশ নেওয়ায় তাকে কারাবরণও করতে হয়েছিল।


এ সম্পর্কিত আরো খবর