ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলে অবৈধ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:০০ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত টিএমবি ব্রিকস নামক একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কালিয়ার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত ওই ইটভাটায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস। অভিযানে কালিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সহযোগিতা করেছেন।

অভিযানে জানা যায়, টিএমবি ব্রিকস ইটভাটা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এছাড়া কয়লার বদলে কাঠ পুড়িয়ে ইট তৈরির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের ভিত্তিতে ইটভাটার মালিককে ইটভাটা আইন-২০১৩ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।

কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস বলেন, “টিএমবি ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে পরিবেশগত অনিয়ম ও প্রশাসনিক বিধি লঙ্ঘনের কারণে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, এই ইটভাটার অবৈধ কার্যক্রম পরিবেশ দূষণ এবং বনভূমি ক্ষতির পাশাপাশি এলাকার মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল। অভিযানের ফলে এলাকা ও পরিবেশ সংরক্ষণে বিপুল পরিমাণ সহায়তা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর