ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে এলপিজি অধিক মূল্যে বিক্রির প্রতিবাদে বিক্ষোভ


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:১৩ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার তারাবো পৌরসভার মইকুলি এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা সাধারণ যাত্রী ও পথচারীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আজগর আলী ভূঁইয়া, আরিফ ভূঁইয়া, আজাহার ভূঁইয়া সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা জানান, রূপগঞ্জের এলপিজি গ্যাসের অনুমোদিত ডিলার সালমান এন্টারপ্রাইজ ও রফিক এন্টারপ্রাইজ সরকার নির্ধারিত ১২৫৩ টাকা মূল্যের ১২ কেজির সিলিন্ডার কোম্পানি থেকে সংগ্রহ করেও খুচরা পর্যায়ে ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি করছে। এতে সাধারণ ভোক্তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় এই জ্বালানির দাম বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য রান্নার খরচ বহন করা কঠিন করে তুলেছে। প্রশাসনের কাছে তারা দ্রুত অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করে এবং আশ্বাস দিলে পরে অবরোধ তুলে নেওয়া হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর