ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কের মুখে ইউপি ভোটের সময়সূচি, তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত ইসির চলচ্চিত্রকে পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে নিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো চুরি হওয়া গরু পুতিন-মোদির ভাইরাল ব্রিকস সেলফি এআই দিয়ে বানানো: এএফপি জাফর ইকবাল ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে চার্জশিট একাদশে ভর্তির প্রথম ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর মাইগ্রেশন প্রশাসনিক কারণে ডিএমপির গুলশান বিভাগের ডিসিকে প্রত্যাহার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে : মাহদী আমিন জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র

সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৪৭ পিএম

অনলাইন রিপোর্টার
 
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফার্মগেট এলাকায় দীর্ঘ দিন ধরে আন্দোলনরত শিক্ষার্থীরা অবশেষে সড়ক অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়ার ফলে দীর্ঘক্ষণ স্থবির থাকা ফার্মগেট মোড় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে যান চলাচল শুরু হয়। এর আগে দুপুর থেকে ওই এলাকায় শিক্ষার্থীদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবির বাস্তবায়নে এখনো কোনো স্পষ্ট অগ্রগতি না হওয়ায় তারা জনভোগান্তির কথা চিন্তা করে আপাতত সড়ক ছেড়ে দিয়েছে। তবে হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

শিক্ষার্থীদের ভাষ্য, সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও বিচারিক প্রক্রিয়ায় কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্র সাকিবুল হাসান রানা। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনার দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছিলেন।

আন্দোলন চলাকালে ফার্মগেট এলাকায় যানজট ও জনজীবনে বিরূপ প্রভাব পড়ায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়।

বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের প্রতিনিধিদের বৈঠক হয়, তবে মামলার দ্রুত বিচার ও ন্যায় বিচার নিশ্চিতে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আন্দোলন স্থগিত রাখা হয়েছে।

শিক্ষার্থীরা দাবি করেছে, যে কোনো মূল্য দিয়ে হলেও সাকিব হত্যার ন্যায় বিচারের দাবি আদায় পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর