ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ

সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:২২ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো. শফিউর রহমান (শফি)। তিনি সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রাজীব হাসান (রিমু) এবং নির্বাহী সম্পাদক মো. আবু হুরাইয়ার বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, বাদী সাতক্ষীরা শহরের ইটাগাছা (পশ্চিম পাড়া) এলাকার বাসিন্দা এবং পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ ও এলজিইডির প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। অভিযোগে বলা হয়েছে, গত অক্টোবর মাসে পত্রিকার একাধিক সংখ্যায় ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে তাকে সরকারবিরোধী ষড়যন্ত্রকারী, স্ত্রী হত্যাকারী, স্বর্ণ ও কাপড় চোরাকারবারি এবং মানব পাচারকারী হিসেবে উপস্থাপন করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষ দাবি করেন, এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত, যা তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

মামলার বিবরণে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ৯ অক্টোবর আইনজীবীর মাধ্যমে বিবাদীপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা সংবাদ প্রকাশ বন্ধ করেননি। বরং পরবর্তী সংখ্যাগুলোতেও একই ধরনের অভিযোগ পুনরাবৃত্তি করা হয়।

বাদীপক্ষের অভিযোগ, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এক সাবেক দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই কর্মকর্তা ও পত্রিকার সংশ্লিষ্টরা একত্র হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। মামলার নথিতে উল্লেখ রয়েছে, পানি উন্নয়ন বোর্ড থেকে বাদীর অনুকূলে চারিত্রিক স্বচ্ছতার প্রত্যয়নপত্রও দেওয়া হয়েছে।

এদিকে, সূত্র জানায়, সম্প্রতি চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রাজীব হাসান (রিমু) কে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে।

মামলাটি সাতক্ষীরার যুগ্ম জেলা জজ ১ম আদালতে ১২ জানুয়ারি ২০২৬ তারিখে দায়ের করা হয়। মামলায় বাদী ৫ কোটি টাকা ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় প্রতিকার চেয়েছেন। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর