ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৪৭ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের গনীরচর গ্রাম থেকে শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত আটটার দিকে শহিদা বেগমের কান্নার শব্দ শুনে প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তাঁরা বাড়ির পাশে টিউবওয়েলের কাছাকাছি গলাকাটা অবস্থায় শহিদার মরদেহ পড়ে থাকতে দেখেন। ওই সময় তার দুই বছর বয়সী ছোট ছেলে ঘুমিয়ে ছিল।

নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজিজুল ইসলাম ছোট এক চা দোকানি, পাশের গ্রামে কারারচর বাজারে ব্যবসা করেন। ঘটনার রাতে তিনি বড় মেয়ে নিয়ে দোকানে ছিলেন, তখন শহিদা ও তার ছোট ছেলে বাড়িতে ছিল।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর