ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিদ্ধিরগঞ্জে ক্যানেলে ভাসমান ড্রাম থেকে যুবকের লাশ উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ১৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:২৪ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ক্যানেল থেকে ড্রামের ভেতরে ভাসমান অবস্থায় মোহাম্মদ আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয় মনি স্কুলের পাশের ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ আলী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুন্সিরহাট এলাকার শাহাবুদ্দিনের ছেলে বলে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, সকালে ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্যানেল থেকে ড্রামটি উদ্ধার করে। পরে ড্রামটি খুলে ভেতর থেকে এক যুবকের মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মরদেহের পরিচয় প্রথমে অজ্ঞাত ছিল। পরে পিবিআই ইউনিটের সদস্যরা প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করেন। নিহত যুবকের পা বাঁধা অবস্থায় ড্রামের ভেতরে মরদেহটি পাওয়া গেছে, যা একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা মোহাম্মদ আলীকে শ্বাসরোধে হত্যা করার পর লাশ গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেয়। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ঘটনার পেছনের রহস্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহটি উদ্ধার শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ, নিহতের গতিবিধি ও পরিচিতদের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর