ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নড়াইলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ১৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:৫৯ পিএম

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম শিকদার লিমন (৩৫)। তিনি উপজেলার ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার আনোয়ার হোসেনের ছেলে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রোববার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল সেনা ক্যাম্প গোপন গোয়েন্দা তথ্য পায় যে, উপজেলার ইতনা পশ্চিমপাড়া গ্রামে শিকদার লিমন ও তার আপন সহোদর শিকদার রিয়াজ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে নিজেদের বসতবাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছেন। এ তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশের একটি দল শনিবার মধ্যরাতে যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও শিকদার লিমনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছনের অংশ থেকে একটি বিদেশি ৭২ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এছাড়াও ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়। বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একাধিক দেশীয় অস্ত্রও উদ্ধার করে যৌথবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিকদার লিমন দীর্ঘদিন প্রবাস জীবনে অবস্থান করতেন। তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ যাচাইয়ের জন্য ব্যবহৃত তিনটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলায় শিকদার লিমনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর