ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কোকোকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ


  • আপলোড সময় : রবিবার ১৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:০৯ পিএম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

আঠারো বছর যিনি মাঠে ছিলেন না, আজ তিনি বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষাকর্তা হয়েছেন—এমন মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু। তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে এবং তারই অংশ হিসেবে ইসলামী বক্তা ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা আমির হামজা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদী পৌর ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উদ্যোগে ঈশ্বরদী শহরে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে বাজারের রিকশাস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন জাকারিয়া পিন্টু।

তিনি বলেন, “একজন ধর্মীয় বক্তার মুখ থেকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য আসে, তাহলে কোনোভাবেই আমরা তা মেনে নিতে পারি না। এটি শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, বরং শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী কোটি মানুষের অনুভূতিতে আঘাত।” তিনি অবিলম্বে মুফতি মাওলানা আমির হামজাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

জাকারিয়া পিন্টু আরও বলেন, বিএনপির জনপ্রিয়তা ও জনসমর্থন দেখে একটি মহল আতঙ্কিত হয়ে পড়েছে। সে কারণেই নানা উসকানি ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা ফারুক হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েলসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।

এর আগে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে রেলগেট জিরোপয়েন্ট বাস টার্মিনাল থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঈশ্বরদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উত্তেজিত নেতাকর্মীরা ইসলামী বক্তা মুফতি মাওলানা আমির হামজার কুশপুত্তলিকা দাহ করেন।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে। তারা অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর