ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সাইবার হামলার শিকার ডিএমপি নিউজ, ওয়েবসাইটে আপত্তিকর বার্তা খুলনায় রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা: এলাকায় আতঙ্ক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসংগঠকদের ভূমিকা অনস্বীকার্য: প্রধানমন্ত্রী রুট নিয়ে অসন্তোষ সত্ত্বেও আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ নেতানিয়াহুর পতনে আরবদের সঙ্গে জোট গঠনের দাবিতে বিক্ষোভ সাজেকে পাল্টাপাল্টি কর্মসূচি: ফের ১২ ঘণ্টার নতুন অবরোধ ঘোষণা

মাদারীপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৬


  • আপলোড সময় : রবিবার ১৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৪২ পিএম

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতর একটি ক্ষুদেবার্তায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান।

স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় একটি যাত্রীবাহী বাস একটি ইজিবাইকে চাপা দেয়। এ ঘটনার ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অনেকেই আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, “আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত তথ্য দেওয়া হবে।”

দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর