ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আইসিসির কড়া বার্তা

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:২৪ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে জানিয়ে দিয়েছে, আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে না গেলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ অংশ না নিলে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ পাবে স্কটল্যান্ড—এমন তথ্য জানিয়েছে এএফপি।

আইসিসি বাংলাদেশকে স্পষ্টভাবে জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে ম্যাচ খেলতে হবে। অন্যথায় টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে। বিষয়টি নিয়ে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে অনিচ্ছা প্রকাশ করে। বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়, বাংলাদেশের ম্যাচগুলো যেন টুর্নামেন্টের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। তবে এ অনুরোধে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

এই অচলাবস্থা নিরসনের লক্ষ্যে এ সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি। দীর্ঘ আলোচনা হলেও বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিসিবির এক বিবৃতিতে বলা হয়, আলোচনার সময় বাংলাদেশ আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।

আইসিসি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ভারতে খেলবে কি না, সে বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাতে হবে বিসিবিকে।

আইসিসি সূত্র এএফপিকে জানায়, বাংলাদেশ যদি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে।

টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

আইসিসির সঙ্গে আলোচনার সময় বিসিবি আরও একটি বিকল্প প্রস্তাব দেয়। প্রস্তাবে গ্রুপ ‘সি’ থেকে বাংলাদেশকে সরিয়ে গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের কথা বলা হয়। তবে আইসিসির পক্ষ থেকে এ প্রস্তাবেও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এর আগে ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এ ঘটনায় বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং দুই দেশের ক্রীড়াঙ্গনের সম্পর্ক আরও আলোচনায় আসে।

২০২৪ সালে ঢাকায় গণ–অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও নয়াদিল্লির ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর ধারাবাহিকতায় কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনের সম্পর্কেও প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম বৈরিতার অভিযোগ তোলে। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস অভিযোগ করেন, সহিংসতার মাত্রা নিয়ে ভারত বাড়িয়ে বলছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর