ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:০৬ পিএম

মানিকগঞ্জ প্রতিনিধি 

মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তার বিরুদ্ধে উত্থাপিত বিদ্রোহী প্রার্থী সংক্রান্ত অভিযোগ এবং আইনি আপত্তি শেষ পর্যন্ত টেকেনি। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে তার আর কোনো আইনি বাধা রইল না।

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এই সিদ্ধান্ত দেওয়া হয়। শুনানিতে আফরোজা খানম রিতার বিরুদ্ধে উত্থাপিত ঋণখেলাপি ও বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি আপিলকারী পক্ষ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুনানিতে দাখিল করা নথিপত্র, সংশ্লিষ্ট সংস্থার প্রতিবেদন ও তথ্যাদি খতিয়ে দেখে আপিল বিভাগ নিশ্চিত হয় যে অভিযোগগুলো ভিত্তিহীন ও অসত্য। এ কারণে আপিল খারিজ করে জেলা রিটার্নিং কর্মকর্তার পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

এর আগে গত ৮ ডিসেম্বর মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। তিনি আফরোজা খানম রিতার মনোনয়ন বাতিলের দাবি জানান। তবে শুনানিতে তার অভিযোগ প্রমাণিত না হওয়ায় কমিশন তা গ্রহণ করেনি।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র, হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা আফরোজা খানম রিতাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় আফরোজা খানম রিতা বলেন, তিনি শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। বিদ্রোহী প্রার্থীর আনা অভিযোগ ছিল সাজানো ও বানোয়াট। এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বলেই আইনি কৌশল শেষ পর্যন্ত টেকেনি। তিনি আরও বলেন, সত্যের জয় সবসময় হয় এবং নির্বাচনে তিনি জনগণের রায়েই বিজয়ী হতে চান।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর