ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামী হত্যা ॥ স্ত্রীর মৃত্যুদণ্ড


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:১৩ পিএম

নেত্রকোনা প্রতিনিধি ॥

পারিবারিক কলহের জেরে স্বামীকে কুড়ালের আঘাতে হত্যার দায়ে রুবিনা আক্তার (২৮) নামের এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়। সোমবার দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মোছা মরিয়ম-মুন-মুঞ্জুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডিত রুবিনা কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। ২০২১ সালের ১৫ মে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। 

জানা গেছে, পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়ার সঙ্গে ঘটনার প্রায় ১০ বছর আগে রুবিনার বিয়ে হয়। বিয়ের পর তাদের দুই মেয়ের জন্ম হয়। রুক্কু মিয়া চাকরির সুবাদে সপরিবারে গাজীপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তারা স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না। এ কারণে প্রায়সময় ঝগড়াঝাটি হতো।

ঘটনার একমাস আগে রুক্কু মিয়ার সঙ্গে ঝগড়া করে রুবিনা তার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে ঈদকে সামনে রেখে রুক্কু মিয়া নিজ বাড়িতে আসেন। ২০২১ সালের ১৪ মে তিনি বাড়িতে ঈদ উদযাপন করে বিকেলে শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তানদের দেখতে যান। রাতে শ্বশুরবাড়িতেই থাকেন। এরপর ১৫ মে রাত ১টার দিকে রুবিনা দাম্পত্য কলহের জেরে তার স্বামীর (রুক্কু মিয়ার) মাথায় কুড়াল দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় রুক্কু মিয়ার ভাই আসাদ মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ রুবিনাকে দোষী সাব্যস্ত করে অভিযোগপত্র দাখিল করে। এরপর আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সোমবার রায় দেন। এ সময় রুবিনা আদালতে উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবুল হাসেম। আর আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান। 


আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর