ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:০৭ পিএম

নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা ইমরান হোসেন (২৪) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের এসএম সুলতান সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়।

নিহত মেহেদী হাসান কালিয়া উপজেলার পেড়লী গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তিনি নড়াইল সদর উপজেলার মহিষখোলা পুরাতন ফেরিঘাট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। মেহেদী নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও শিক্ষাঙ্গনে শোকের মাতম চলছে।

আহত ইমরান হোসেন নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের ইমদাদুল খানের ছেলে। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে উন্নত চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে মেহেদী হাসান তার মহিষখোলার বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে সদর উপজেলার গোবরা এলাকায় তার মামার বাড়িতে যান। সেখান থেকে সন্ধ্যার দিকে নড়াইল শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথে এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে মেহেদী মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। একই সঙ্গে ভ্যানে থাকা যাত্রী ইমরান হোসেনও মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।

অবস্থার অবনতি হওয়ায় আহত ইমরান হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ সম্পর্কিত আরো খবর