ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ্যাবের ২৫ সদস্যের উপ কমিটি ঘোষণা


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:০২ পিএম

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ্যাবের আহবায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারকে আহ্বায়ক করে ২৫ সদস্যের বিএনপির কেন্দ্রীয় নির্বাচন স্টিয়ারিং উপ কমিটি ঘোষণা করা হয় । এই উপ কমিটি নির্বাচনী প্রস্তুতি এবং বিভিন্ন কৌশল নির্ধারণে কাজ করবে।

উপ কমিটিতে এ্যাবের যুগ্ম আহবায়ক কৃষিবিদ মোঃ শাহাদত হোসেন চঞ্চল, কৃষিবিদ প্রফেসর আবুল বাশার, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, কৃষিবিদ প্রফেসর ড. মোহাম্মদ জামশেদ আলম, কৃষিবিদ প্রফেসর সরোয়ার হোসেন, কৃষিবিদ সেলিম রেজা মধু, কৃষিবিদ শেখ কামরুল হাসান, কৃষিবিদ আব্দুর রাজ্জাক, কৃষিবিদ আসাদুজ্জামান কিটন, কৃষিবিদ শরিফুজ্জামান, কৃষিবিদ জিয়াউল হক জিয়া, কৃষিবিদ আবু হেনা মোস্তফা কামাল পান্না, কৃষিবিদ মাহবুবুল আলম, কৃষিবিদ আশরাফুল হক, কৃষিবিদ নূর মহল আক্তার বানু, কৃষিবিদ সাইফুল্লাহ সোহাগ, কৃষিবিদ মুসা তালুকদার চমক, কৃষিবিদ মোজাম্মেল হক খান সোহেল, কৃষিবিদ মোঃ আমানউল্লাহ, কৃষিবিদ ফয়েজুর রহমান, কৃষিবিদ আমিরুল হক টিপু, কৃষিবিদ কে আই এফ সবুর, কৃষিবিদ ফেরদৌস হাওলাদার, কৃষিবিদ শাহিনুর আক্তার অতসী এবং কৃষিবিদ ফয়সাল আহমেদ স্থান পান।

উপ কমিটি গঠন প্রসঙ্গে ড. কামরুজ্জামান কায়সার বলেন, নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ, সুষ্ঠু ও ফলপ্রসূ করতে উপ কমিটি কার্যকর ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য হচ্ছে দলের নীতি ও মূলনীতির প্রতি অঙ্গীকার রক্ষা করা এবং ভোটারদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

উপ কমিটি নির্বাচনী কেন্দ্র মনোনয়ন, প্রচারণা কৌশল, ভোট পর্যবেক্ষণ এবং আইনগত সহায়তা প্রদানের দায়িত্বে থাকবে। এছাড়া প্রার্থী ও নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও নির্দেশনা নিশ্চিত করা হবে।

এ্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের সময় সর্বস্তরের প্রস্তুতি ও স্ট্র্যাটেজি বাস্তবায়নের জন্য উপ কমিটি নিয়মিত বৈঠক ও পর্যালোচনা সভা করবে। দলীয় কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, জনগণের সঙ্গে সংযোগ এবং ভোটারদের আস্থা অর্জন করাও উপ কমিটির প্রধান দায়িত্ব। উপ কমিটি ঘোষণা করা হওয়ায় বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর