ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৯ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম

নড়াইলে গাঁজার গাছসহ আটক, জেল-জরিমানা


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:৩৬ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় গাঁজার গাছসহ বাসুদেব বর্মন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে তাকে ১ বছর ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেন বিচারক। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ছোট কালিয়া এলাকা থেকে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়।

আটককৃত বাসুদেব বর্মন উপজেলার ছোট কালিয়া গ্রামের মৃত সন্তোষ বর্মন এর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদ পেয়ে জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মান্নান এর নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার দুপুরে উপজেলার ছোটকালিয়া এলাকায় অভিযান চালায়। এসময় অভিযুক্ত বাসুদেব এর বসত বাড়ির আঙিনাই ২ টি গাঁজার গাছ এরমধ্যে একটি কর্তন করা এবং একটি জীবিত যার উচ্চতা প্রায় ১২ ফুট এবং ওজন ৮ কেজিসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তোলা হলে বিচারক কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস অভিযুক্তকে ১ বছর ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গোপন সংবাদ পেয়ে বাসুদেব নামে একজনকে গাঁজার গাছসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আসামিকে জেল-জরিমানা করেন বিচারক।


এ সম্পর্কিত আরো খবর