সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আশরাফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মুফতি মাওলানা ওমর ফারুক জেহাদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী শাখার সাধারণ সম্পাদক মোঃ মোফাম্মেল হোসেন, এনসিপির আমতলী উপজেলার প্রধান সমন্বয়ক মোঃ বায়েজিদ এবং সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ।
জেলা প্রশাসক মিস্ তাছলিমা আক্তার বলেন, “গণভোটের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। তাই সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে সচেতন করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রত্যেক ভোটারকে গণভোটের গুরুত্ব বোঝানো এবং ভোট প্রদানে উদ্ভুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভায় বিভিন্ন প্রচার কার্যক্রম ও সচেতনতা কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় সরকারি, আধা সরকারি, বেসরকারি, এনজিও, সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ অংশগ্রহণ করে পরামর্শ প্রদান করেন।
সভায় গুরুত্ব দেওয়া হয় জনগণকে গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করা, ভোটারদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করা এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা। জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা বলেন, গণভোট কেবল রাজনৈতিক ভোট নয়, এটি দেশের ভবিষ্যত রাষ্ট্রকাঠামো নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ।
উপজেলা প্রশাসন আশা করছে, এই মতবিনিময় সভা ও সচেতনতা কর্মসূচি জনগণকে গণভোটের বিষয়ে যথাযথ তথ্য দেবে এবং বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করবে।