ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কোটালীপাড়া সড়ক দুর্ঘটনায় পাঁচ নারী নিহত


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:৫৩ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ নারীর মৃত্যুতে একই পরিবারের পরিবারগুলো এক মুহূর্তে নিঃস্ব হয়ে পড়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঘটকচর মিলগেট এলাকায় একটি বাস একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকের চালক, পাঁচ যাত্রী এবং বাসের এক হেলপার। নিহত পাঁচ নারী হলেন—কামনা বিশ্বাস (৪১), দুলালী বাড়ৈ (৪৫), শেফালী বাড়ৈ (৪২), আভা বাড়ৈ (৫০) এবং অনিতা বাড়ৈ (৪০)।

নিহত কামনা বিশ্বাস দুই কন্যা লিমা বিশ্বাস (২০) ও পলি বিশ্বাস (১৬) এবং ছয় বছরের ছোট ছেলে এলেক্সের একমাত্র ভরসা ছিলেন। গত দুই বছর আগে তাদের বাবা পংকজ বিশ্বাসের মৃত্যু ঘটে। এখন মা কামনা বিশ্বাসের মৃত্যুতে দুই কন্যা ও শিশুসন্তান এলেক্সকে নিয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে।

পাইকের বাড়ি গ্রামের ইউপি সদস্য অখিল ওঝা জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই মাদারীপুরে পৌঁছে লাশগুলো গ্রামে ফিরানো হয়। পুরো এলাকা শোকস্তব্ধ হয়ে ওঠে। স্থানীয়রা জানান, নিহত পাঁচ নারী প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত দিনমজুর হিসেবে কাজ করতেন। রবিবার অতিরিক্ত কাজ শেষে সন্ধ্যায় ইজিবাইকে ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পাইকের বাড়ি গ্রামের স্বজনরা জানিয়েছেন, পরিবারগুলো দরিদ্র ছিল। একসঙ্গে এই দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম নারীদের হারিয়ে তারা সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছে। দুলালী বাড়ৈর দেবর বিপুল বাড়ৈ বলেন, “পরিবারের স্বচ্ছলতার জন্য ভোরে কাজ করতে যেতেন। বিকেল ৫টার সময় ফেরার পথে দুর্ঘটনা ঘটেছে। এখন কীভাবে বাকি জীবন চলবে তা ভাবতেই কষ্ট হয়।”

মাদারীপুর সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাস ও ইজিবাইক দুটিরই যাত্রীরা দুর্ঘটনার সময় কন্ট্রোল হারিয়েছিলেন। নিহত নারীরা সবাই পাইকের বাড়ি গ্রামের একাধিক পরিবারের সদস্য ছিলেন এবং আত্মীয় সম্পর্কেও যুক্ত ছিলেন। তাদের মৃত্যুতে পুরো গ্রাম নেমে এসেছে গভীর শোক ও নীরবতা।

স্থানীয়রা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো হোক, যাতে তারা সামাজিক ও অর্থনৈতিক সহায়তা পেতে পারে। দুর্ঘটনার সঙ্গে যুক্ত প্রশাসনও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর