ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

নিকারের সভায় চার থানা ও মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:০৩ পিএম

দেশে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন করা হয়।

অনুমোদিত নতুন থানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুর জেলার পূর্বাচল উত্তর থানা, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ থানা এবং কক্সবাজার জেলার মাতারবাড়ী থানা। পাশাপাশি নরসিংদী জেলার রায়পুরা থানাকে ভেঙে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এসব নতুন থানা স্থাপনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সভায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ শ্রেণি থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এর ফলে সাতক্ষীরা জেলার প্রশাসনিক মর্যাদা ও সুযোগ-সুবিধা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

নিকারের সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’—এই দুটি বিভাগকে আবার একত্র করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদন করা হয়। এর মাধ্যমে স্বাস্থ্য খাতে প্রশাসনিক সমন্বয় আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব সভায় অনুমোদন দেওয়া হয়। তবে এই মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নাম পরিবর্তনের মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে এর পরিচয়ের সামঞ্জস্য আরও স্পষ্ট হবে।

সভায় অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়। উল্লেখ্য, এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

এ ছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও সভায় অনুমোদন করা হয়। সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও কয়েকজন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব বা জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর