ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৩৮ পিএম

নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার 

 নড়াইল প্রতিনিধি
 
নড়াইলের কালিয়া উপজেলায় নড়াগাতী থানা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম মিশান (৩৪) নামে এক যুবককে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তাকে নড়াগাতী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার ভোররাত ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কালিয়া সেনা ক্যাম্পের একটি দল। আটককৃত মিশান নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামের মো. হাসান মীরের ছেলে। তিনি নড়াগতী থানা ছাত্রদলের সদ্য  সাবেক কমিটির আহ্বায়ক ছিলেন।

সংশ্লীষ্ট সূত্রে জানা যায়, নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামের রাকিবুল ইসলাম মিশান নামে এক যুবকের বাড়িতে অবৈধ অস্ত্র আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী কালিয়া ক্যাম্পের একটি দল। পরে ওই যুবকের বাড়িতে তল্যাশী চালিয়ে ২টি এ্যামুনিশন (ওয়ানশুটার এর), ২টি হাসুয়া, ১টি গাছিদা, ১টি চাইনিস কোরাল, ১০টি চাপাতি, ৪টি বড় ছোরা, ২টি রাম দা, ৩টি চাকু, ৫টি ফলা, ৪টি টেটা, ৪টি ঢাল এবং ১টি এক্সপিন্ডেবল মেটাল স্টিফ উদ্ধার ও আসামি রাকিবুলকে গ্রেফতার করা হয়। পরে নড়াগাতী থানার দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর (এসআই) আজিজ এর নিকট উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে সোর্পদ করা হয়।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 আকাশজমিন / আরআর



এ সম্পর্কিত আরো খবর