ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সাইবার হামলার শিকার ডিএমপি নিউজ, ওয়েবসাইটে আপত্তিকর বার্তা খুলনায় রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা: এলাকায় আতঙ্ক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসংগঠকদের ভূমিকা অনস্বীকার্য: প্রধানমন্ত্রী রুট নিয়ে অসন্তোষ সত্ত্বেও আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ নেতানিয়াহুর পতনে আরবদের সঙ্গে জোট গঠনের দাবিতে বিক্ষোভ সাজেকে পাল্টাপাল্টি কর্মসূচি: ফের ১২ ঘণ্টার নতুন অবরোধ ঘোষণা

সরিষাবাড়ীতে কৃষকদের সাথে মতবিনিময়


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৪৬ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা 

জামালপুরের সরিষাবাড়ীতে কৃষকদের সাথে ফসলের উন্নত চাষাবাদ ও সার প্রয়োগ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ কুমার সিংহ, যমুনা সার কারখানা সিবিএর আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন, ইউনিয়ন বিএনপির সদস্য রকিবুল ইসলাম শিপন মন্ডল, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন প্রমুখ। 

এসময় উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ ফসলের চাষ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয় এবং আরও বেশি কৃষি চাষাবাদ করার জন্য উদ্বুদ্ধ করা হয়। এসময় স্থানীয় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।


এ সম্পর্কিত আরো খবর