ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জ ও আড়াইহাজারে নির্বাচনী জনসভায় তারেক রহমান


  • আপলোড সময় : শনিবার ২৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:০৮ পিএম

শফিকুল আলম ভূইয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়গঞ্জের রূপগঞ্জ ও আড়াই হাজারে ঢাকা সিলেট মহাসড়কের পাশে এক নির্বাচনী জনসভায় বিএনপি  চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী  আছে তারা বাড়ি বাড়ি গিয়ে  এনআইডি কার্ড সংগ্রহ করছে, মা-বোনদের বিকাশ নাম্বার নিয়ে গেছে ও প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে। তাহলে এদের সাথে গত ১৫ বছর যে লুটেরা ভোট ডাকাতি করেছে তাদের পার্থক্য কোথায়?  ২৩ জানুয়ারী শুক্রবার নারায়ণগঞ্জের  আড়াইহাজারে ভোর ৪টায় আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। ঐ দিন আড়াইহাজারের পাঁচরুখী আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে এই নির্বাচনী জনসভা আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রবাসীদের পোস্টাল ব্যালটের কথা আমরা অনেক আগে থেকে বলেছিলাম। সরকার সেটা পূরণ করেছে, সবটা না পারলেও অনেকটা করেছে। কিন্তু পত্রিকার খবরে দেখলাম, পোস্টাল ব্যালট সরিয়ে ফেলা হয়েছে। কাজেই ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা ষড়যন্ত্র করে ভোট পেতে চায়, সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমি যাদের দায়িত্ব দিয়েছি তাদের ধানের শীষে ভোট দিয়ে জয়ী করে দেশ গড়ার শপথ নিতে হবে।

তারেক রহমান বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট মানুষ রাস্তায় নেমেছিল তাদের অধিকার ফিরে পাওয়ার দাবিতে। সেই অধিকার আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। বক্তব্য শেষে বিএনপির তারেক রহমান নারায়ণগঞ্জ জেলার সংসদীয় আসনের দলীয় মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সভামঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা  বিএনপির যুগ্ন আহবায়ক ও নারায়ণগঞ্জ - ১ রূপগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু,ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু জনসভায় আগত সকল মানুষের জন্য রাতের খাবারের আয়োজন করেছেন। 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর