ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বয়কট গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা পাকিস্তানের


  • আপলোড সময় : রবিবার ২৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:৪০ পিএম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও ‘বয়কট’ গুঞ্জন চলার মধ্যেই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (২৫ জানুয়ারি) সকালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়। ঘোষিত দলে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা।

সংবাদ সম্মেলনে দলের ঘোষণা দেন পিসিবির ডিরেক্টর (হাই পারফরম্যান্স) ও জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ। এ সময় উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আঘা এবং হোয়াইট-বল দলের প্রধান কোচ মাইক হেসন। বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনে ভারসাম্য ও অভিজ্ঞতার দিকে গুরুত্ব দেওয়ার কথা জানান তারা।

গ্রুপ ‘এ’-তে থাকা পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ৭ ফেব্রুয়ারি। ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে। বিশ্বকাপের আগে রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য বয়কট ইস্যু নিয়ে আলোচনা থাকলেও দল ঘোষণার মাধ্যমে প্রস্তুতির বার্তা দিয়েছে পিসিবি।

ঘোষিত স্কোয়াডে রয়েছে একাধিক চমক। প্রথমবারের মতো কোনো আইসিসি মেগা ইভেন্টে সুযোগ পেয়েছেন সালমান আঘা, ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক। নতুন মুখদের অন্তর্ভুক্তির মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিতও দিয়েছে পাকিস্তান দল ব্যবস্থাপনা।

অন্যদিকে অভিজ্ঞতার ঘাটতি পূরণে দলে রাখা হয়েছে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও ফখর জামানের মতো তারকাদের। তাঁদের উপস্থিতিতে দল শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। বিশেষ করে ব্যাটিং ও পেস আক্রমণে এই অভিজ্ঞ ক্রিকেটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

পাশাপাশি নাসিম শাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদের মতো ক্রিকেটাররা আগের বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে দলে বাড়তি গভীরতা যোগ করবেন। স্পিন ও পেস আক্রমণের সমন্বয়ে পাকিস্তান দলকে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোয়াড হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে।

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে দল না পাঠানো এবং সম্ভাব্য বয়কট ইস্যু নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও পিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের পারফরম্যান্স ও ফিটনেসের ভিত্তিতেই দল নির্বাচন করা হয়েছে। এখন লক্ষ্য একটাই—বিশ্বকাপে সেরা পারফরম্যান্স দিয়ে দেশের জন্য সাফল্য এনে দেওয়া।

পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর