ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

আমতলীতে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ২৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:২৫ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আগুন পোহাতে গিয়ে ১০৫ বছরের বৃদ্ধ আলী আকবর চৌকিদার নিহত হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কুলইরচর গ্রামে শনিবার দিবাগত রাত তিনটার দিকে। রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানাগেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের মৃত্যু গয়জদ্দিন চৌকিদার ছেলে আলী আকবর চৌকিদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারনে অসুস্থ্য ছিলেন। শীতের কারনে তাকে প্রায়ই আগুন পোহাতে হয়। শনিবার রাতে তাকে তিন দফায় আগুন পোহাতে হয়েছে। সর্বশেষ রাত তিনটার দিকে মেয়ে নার্গিস বেগম বাবাকে খরকুটার আগুনে পোহাতে রেখে পাশে যায়। এরপর তিনি (মেয়ে) ফিরে এসে টচ্লাইট জ্বলতে দেখে কিন্তু বাবা নেই। এতে তার সন্দেহ হয়। তার ডাক চিৎকারে স্বজনরা ঘর থেকে বের হয়। পরে দেখে আগুনে পুড়ে তার শরীর ঝলসে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

মেয়ে নার্গিস আক্তার বলেন, বৃদ্ধ বাবাকে সুস্থ্য রাখতে প্রায় ঘরের বাহিরে খরকুটার আগুন পোহাতে হয়। শনিবার রাত তিনটার দিকে খরকুটার আগুন জ্বালিয়ে আমি পাশে যাই। কিছুক্ষণ পরে এসে বাবাকে না দেখে ডাক চিৎকার করি। পরে দেখি আগুনে পুড়ে বাবার শরীর জ্বলসে গেছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহত বৃদ্ধের মরদেহ পরিবারের কাছে রেখে এসেছি।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর