ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জনগণই বিএনপির শক্তি: তারেক রহমান


  • আপলোড সময় : রবিবার ২৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:১৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ফেনীতে বলেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের মতো এলাকার উন্নয়নে বিএনপিরও দাবি রয়েছে। ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করাই দলের প্রধান লক্ষ্য।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। জনগণের কষ্ট-দুর্দশা বুঝে কাজ করতে চাই।”

তারেক রহমান আরও বলেন, দেশে নারী ও কৃষকদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ করার প্রস্তাব থাকছে, যার মাধ্যমে মাসিকভাবে তারা সামান্য আর্থিক সহায়তা পাবেন। যদিও অনেকেই এই সহায়তাকে ছোট মনে করেন, তিনি বলেন, “আমরাও জানি, এই অল্প সহযোগিতা দিয়ে সংসার চলবে না, কিন্তু এক সপ্তাহের জন্য হলেও সহায়তা অনেকের জন্য বড় উপকার হবে।”

কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করার কথা জানান তিনি। এই কার্ডের মাধ্যমে তারা সরাসরি সার, বীজ ও কীটনাশক পেয়ে কৃষি কাজ আরও উন্নত করতে পারবেন।

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য দেশের মানুষের জীবনযাত্রা উন্নত করা এবং সবাই যেন সুষ্ঠু ও সমৃদ্ধ দেশে বসবাস করতে পারে।”

এছাড়া তারেক রহমান সরকারের প্রতি তীব্র সমালোচনা করে বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে এবং বিএনপি সবাইকে একত্রিত করে দেশ উন্নয়নের পথ প্রদর্শক হিসেবে সামনে এগিয়ে আসবে। বক্তব্য শেষে তারেক রহমান সকলের সহযোগিতা কামনা করে বলেন, “আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করব, দেশের উন্নয়ন আমাদের মুখ্য লক্ষ্য।” 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর