ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

নির্বাচনের আগে ও দিনে সহিংসতার জন্য আ.লীগকে দায়ী করবে সরকার


  • আপলোড সময় : রবিবার ২৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৩৪ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সংঘটিত যেকোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে। রোববার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করে।

নব দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত এক প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার দেওয়া বক্তব্যে ‘নির্বাচন বানচালে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উসকানির’ উপস্থিতি থাকায় সরকার উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে ভারতীয় রাজধানীতে শেখ হাসিনাকে এমন বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া ‘সুপ্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার বলেছে, ওই বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানিয়ে আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করার উদ্দেশ্যে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর জন্য দলীয় সমর্থক ও সাধারণ জনগণকে উসকানি দিয়েছেন।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপের শ্লীলতা লঙ্ঘন এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থি। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও শান্তির জন্য মারাত্মক হুমকি স্বরূপ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই বেপরোয়া উসকানি প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। নির্বাচনের সময় ও পূর্বে সংঘটিত যেকোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে এবং এসব ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গও উল্লেখ রয়েছে। বলা হয়েছে, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় বারবার অনুরোধ সত্ত্বেও ভারত এখনো শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দায়িত্ব পালন করেনি। উল্টো নিজের ভূখণ্ডে তাকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে, যা বাংলাদেশের শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর