ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাড়ে ২১ হাজার প্রবাসী ভোটারের ব্যালট দেশে এসেছে


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৩৭ পিএম

অনলাইন রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা বিপুলসংখ্যক প্রবাসী ভোটারের ব্যালট ইতোমধ্যে দেশে ও বিদেশে বিভিন্ন ধাপে পৌঁছেছে। এর মধ্যে ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান বলেন, ব্যালট গ্রহণকারীদের মধ্যে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। অর্থাৎ, প্রবাসী ভোটারদের একটি বড় অংশ পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি আরও জানান, ভোটদান সম্পন্ন করা প্রবাসী ভোটারদের মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন। এসব ব্যালট নির্ধারিত প্রক্রিয়ায় বাংলাদেশে পাঠানো হচ্ছে।

অন্যদিকে, এখন পর্যন্ত ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে, যা যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট আসনের গণনায় অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানো ব্যালটই গণনায় ধরা হবে।

সালীম আহমাদ খান বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন ও ব্যালট পাঠানোর প্রক্রিয়া একটি বড় ও জটিল কার্যক্রম। তবুও এই ব্যবস্থার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশে ও প্রবাসী মিলিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই প্রবাসী ভোটার।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী ভোটারদের এই অংশগ্রহণ জাতীয় নির্বাচনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। সময়মতো ব্যালট পৌঁছানো এবং সঠিকভাবে গণনায় অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নির্বাচন প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালট ব্যবস্থার সফল বাস্তবায়ন নিয়ে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর