ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:২৫ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী অফিস পোড়ানোর  মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামী,  ২৬ শে জানুয়ারি সোমবার সন্ধ্যায় বিছালি ইউনিয়নের তিন দোকান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল ১ আসনের দশ দলীয় ঐক্যজোট ও  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার,
১২ নং বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ মোখলেছুর রহমান, যুব বিভাগের সভাপতি মোঃ হাসিবুল মোল্যা, ৮ নং কলোড়া ইউনিয়নের আমির হাফেজ আঃ হান্নান সহ জামায়াতে ইসলামী নড়াইল জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

বক্তারা বলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার করেছে হাতপাখা প্রতীকের প্রার্থী সমর্থনকারী ও মুফতি সাজেদুল ইসলাম। পরিকল্পিত ভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার করেছে তাঁরা, জামায়াতে ইসলামী ইনসাফে বিশ্বাস করে, আমরা এই অফিস পোড়ানোর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি দাবি করছি।


এ সম্পর্কিত আরো খবর