ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঈশ্বরদীর পাকশীতে জামায়াতের নির্বাচনী পথসভা


  • আপলোড সময় : বুধবার ২৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:০১ পিএম

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি  

ঈশ্বরদীর পাকশীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পাকশী ইউনিয়নের বাঘইল সাঁকোর মুখে এ পথসভার আয়োজন করে পাকশী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী।

নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এমপি পদপ্রার্থী ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের শাসনে জর্জরিত। জনগণ এখন এমন নেতৃত্ব চায়, যারা আল্লাহভীরু, সৎ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হবে।

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতার লোভে রাজনীতি করে না। আমরা দায়িত্ব নিতে চাই জনগণের কল্যাণে। জনগণের আমানত রক্ষা করে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষ বারবার প্রতারিত হয়েছে। নির্বাচনের সময় নানা আশ্বাস দেওয়া হলেও পরে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এবার যদি জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়, তাহলে এই জনপদে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুঃশাসনের অবসান ঘটবে, ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “দেশ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণে প্রয়োজন সৎ, দক্ষ ও নীতিবান নেতৃত্ব। দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী নেতৃত্ব দিয়ে কখনোই একটি দেশকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব নয়।”

ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, বরং মানবিক কল্যাণ ও ন্যায়বিচারের রাজনীতি করে। সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

পাকশী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক ইসরাইল হোসেন শান্ত, ঈশ্বরদী উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, পাকশী ইউনিয়ন আমির মো. ইবনুল কায়সার রাজ, সেক্রেটারি হাফেজ সানোয়ার হোসেন শাহিনসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, জনগণের জানমাল ও অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় আপসহীন ভূমিকা পালন করে এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সঠিক সিদ্ধান্ত নিলে দেশ একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত পথে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর