ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইল কারাগারের ২৯ কয়েদি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:১২ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলা কারাগারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য ৩৩ জন কয়েদি নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৯ জন কয়েদি ভোট দিতে পারবেন বলে জানা গেছে। নড়াইল জেল সুপার মো. শরিফুল আলম জানিয়েছেন, নিবন্ধনের শেষ সময় পর্যন্ত কারাগারে মোট ২৫৪ জন কয়েদি ছিলেন, যার মধ্যে ২৪২ জন পুরুষ ও ১২ জন নারী কয়েদি। নারীদের মধ্যে ৭ জন এবং পুরুষদের মধ্যে ২২ জন ভোটের জন্য নিবন্ধন করেছেন।

নিবন্ধিত কয়েদিদের বাড়ির মধ্যে ২৩ জন নড়াইলের বাসিন্দা, ২ জন যশোর, ২ জন খুলনা ও ২ জন গোপালগঞ্জ জেলার। এছাড়া, কারাগারের ৭৪ জন স্টাফের মধ্যে মোট ৫০ জন পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন, যার মধ্যে জেল সুপারও আছেন। নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কারাগারে দুটি গোপন ভোটদান বুথ তৈরি করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল ছালেক জানান, নড়াইল জেলায় মোট ৭,৮৪২ জন পোস্টাল ভোটার রয়েছেন, যার মধ্যে কয়েদি ভোটার ২৯ জন। এই পদক্ষেপের মাধ্যমে কয়েদিরা নিরাপদ ও নিরপেক্ষ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট প্রদানের এ প্রক্রিয়া দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর