ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রাজবাড়ী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রচারণা জোরদার


  • আপলোড সময় : শনিবার ৩১ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৫৬ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে গোয়ালন্দ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে তিনি রাজবাড়ী-১ আসনের ধানের শীষের পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম-এর পক্ষে গোয়ালন্দ বাজারের বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক। দীর্ঘদিন ধরে মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে। তিনি ব্যবসায়ীসহ সাধারণ জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাজবাড়ী-১ আসনের মানুষ উন্নয়ন ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে। সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অতীতেও এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। নির্বাচিত হলে তিনি আবারও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মোল্লা মজি, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আঃ মালেক খান, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। বাজারের ব্যবসায়ীরা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং প্রার্থীর কর্মসূচির প্রতি আগ্রহ প্রকাশ করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসংযোগ কার্যক্রম চালানো হচ্ছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর