ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

রূপগঞ্জে দলীয় কর্মসূচি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১


  • আপলোড সময় : শনিবার ৩১ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:২৬ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচির তালিকায় নাম আগে-পরে থাকা নিয়ে তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজহার উদ্দিন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। নিহত আজহার উদ্দিন কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার নরাবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আজহার উদ্দিন নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন এমরাত হোসেন, রিপন ও সবুজ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার অনুষ্ঠিতব্য একটি দলীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি প্রস্তুতিমূলক বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কর্মসূচির তালিকায় কার নাম আগে ও পেছনে থাকবে—এই বিষয়টি নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ ও যুবদল কর্মী রাজিবের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।


একপর্যায়ে কথা কাটাকাটি তীব্র আকার ধারণ করলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় যুবদল কর্মী রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন সবুজ, আজহার উদ্দিন, রিপন ও এমরাত হোসেনের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার একপর্যায়ে আজহার উদ্দিনকে ঘুষি মারা হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজহার উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, এ হামলা পরিকল্পিতভাবে চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের দাবি, দলীয় কোন্দলের জেরে আজহার উদ্দিনকে টার্গেট করে হামলা চালানো হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


এ সম্পর্কিত আরো খবর