ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাতক্ষীরায় যৌথবাহিনীর মারধরে নিহত যুবক


  • আপলোড সময় : শনিবার ৩১ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৪৪ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া এলাকায় যৌথবাহিনীর টহলে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালক ৩ জনকে আটক করে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এতে ইসমাইল হোসেন (২২) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়।

নিহত ইসমাইল হোসেন কাকবাশিয়া জেলেখালি এলাকার মহিরউদ্দীন সানার ছোট ছেলে। একই দিন দুপুরে জুম্মার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা: শহিদুল আলম, জামায়াত ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ ও শত শত স্থানীয় মানুষ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, যখন ইসমাইল ও তার দুই বন্ধু হেলমেট ছাড়া মোটরসাইকেলে কাকবাশিয়া বাজারে যান অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে। ফেরার পথে যৌথবাহিনীর সামনে পড়লে তাদের মারধরের শিকার হতে হয়। ঘটনার পরপরই ইসমাইল স্থানীয় ডাক্তার পলাশের কাছে নেয়া হলে তিনি মৃত্যু ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে যৌথবাহিনী দ্রুত চলে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, মৃত্যুর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি শান্তির জন্য ঘটনাস্থলে যান এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেছেন। জেলা প্রশাসক নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা মানবিক সহায়তা দিয়েছেন।

সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ময়নাতদন্তকারী ফরেনসিক বিভাগের প্রধান ডা. নাসির উদ্দীন জানান, মৃতদেহ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয়েছে, নমুনা সংগ্রহের কাজ চলছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানানো হবে।

তবে যৌথবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরী মুঠোফোনে বলেন, এটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা এবং বিষয়টি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, পরে প্রেস রিলিজ দেয়া হবে, তবে এখন পর্যন্ত কোন প্রেস রিলিজ দেয়া হয়নি।


এ সম্পর্কিত আরো খবর