সংবর্ধনা কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা দবির উদ্দিন খান তুষারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করেন। এ সময় তারা বলেন, ফ্যাসিস্ট শাসনামলে গুম ও নির্যাতনের শিকার হয়ে দবির উদ্দিন খান তুষার যে ত্যাগ স্বীকার করেছেন, তা ছাত্ররাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সংবর্ধনা শেষে শুক্রবার বিকেলে চিনাখড়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা মোঃ দবির উদ্দিন খান তুষার। তিনি বক্তব্যে বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের পক্ষে সংগ্রাম করে এসেছে। অতীতের নির্যাতন ও দমন-পীড়নের কথা স্মরণ করে তিনি বলেন, এসব ত্যাগ কখনো বৃথা যাবে না এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইয়ামিন খান, বেড়া পৌর যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক যুবদল নেতা মালেক রেজা মনিক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-আহবায়ক শাহনুর হোসেন সামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগাঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রানা, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান বাপ্পি, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ হাফিজ, ছাত্রদল যুগ্ম-আহবায়ক নোমান খান, মনিরুল ইসলাম মুন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক আহবায়ক একরামুল হক লিমন, প্রতিষ্ঠাতা সহ-সহসভাপতি মিজানুর রহমান সিনহা, সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফসিউল হক ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল কাদের। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজানগর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল নেতা গফুর খান।
নেতৃবৃন্দ বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আদর্শ অনুসরণ করে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
আকাশজমিন / আরআর