ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার


  • আপলোড সময় : রবিবার ০১ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:৩৩ পিএম

নড়াইল প্রতিনিধি

দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

রোববার (১ ফেব্রুয়ারি)বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা শাখার জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব মোঃ শোয়েব মিনাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ থেকে বহিষ্কার করে সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম রুবেলকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

 বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

উল্লেখ্য, একই অভিযোগে গত ২৭ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬জনকে বহিষ্কার করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর