ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ভোটে জান্নাতের প্রতিশ্রুতি: নজরুল ইসলামের বিতর্কিত মন্তব্য


  • আপলোড সময় : রবিবার ০১ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:০৬ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা একটি নির্বাচনী পথসভায় বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, “সারা জীবন শুনেছি, আমাকে ভোট দেন, আমি উন্নয়ন ও নিরাপত্তা দেব। আর এখন শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব।”

তিনি প্রশ্ন তুলেছেন, ভোটের সাথে জান্নাতের সম্পর্ক কি? “যে বলেছে সে নিজে জান্নাতে যাবে কিনা? তারা কি সত্যিই ইসলাম কায়েম করতে চায়?”
শনিবার রাতে চাওড়া ইউনিয়ন বিএনপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।

নজরুল ইসলাম আরও বলেন, “একজন পীরকে নিয়ে পোলাপাল মিছিল দিচ্ছে আমার ভাই, তোমার ভাই, অলি ভাই, অলি ভাই। কিন্তু তারা পীরের নাম নিয়ে ব্যঙ্গ করছে। এরকম করলে তার মান-মর্যাদা কোথায় থাকে? তিনি পীর, আল্লাহ ও রাসুলের কথা বলবেন, কিন্তু এসে নির্বাচন করবেন।”

তিনি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলেও দাবি করেন। তিনি ভোটারদের ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার জন্য নানা প্রতিশ্রুতি দিয়ে আহবান জানান।

পথসভায় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম পান্না আকনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির, অ্যাডভোকেট মহসিন মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক হামীম খাঁন, মহিউদ্দির স্বপন হাওলাদার, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী জামান রাকিব এবং সৈয়দ জহিরুল ইসলাম প্রমুখ।

বরগুনা-১ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ অলি উল্লাহর সঙ্গে নজরুল ইসলামের তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর