ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

‘ঈশ্বরদীতে ধানের শীষের বিরুদ্ধে কাজ করলে দল থেকে বহিষ্কার’


  • আপলোড সময় : রবিবার ০১ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:১৫ পিএম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ধানের শীষের এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব তারেক রহমানের নির্দেশ অমান্য করে ধানের শীষের বিরুদ্ধে কাজ করলে দল থেকে বহিষ্কৃত করার কঠোর ঘোষণা দিয়েছেন।
গতকাল শনিবার রাতের নির্বাচনী অফিসে হাবিব সমর্থিত বিএনপি নেতাকর্মীদের আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শ্রমিক দলের নেতা আহসান হাবিব, বিএনপি নেতা আজমল হোসেন ডাবলু, মাহবুবুর রহমান, শরিফুল ইসলাম তুহিন, عبدالله ওমর খান, আতাউর রহমান, আব্দুল রাজ্জাক ফিরোজ, মোয়াজ্জেম হোসেন, দুলাল মন্ডল, ভাষা প্রামাণিক, রফিকুল ইসলাম রকি, যুবদল নেতা মোস্তফা নুরে আলম শ্যামল, মামুনুর রশিদ, আলী জুবায়ের প্রতীক, বিপুল হোসেন বুদু, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, “সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শ যারা বুকে ধারণ করছেন, তারা যদি ধানের শীষের বিপক্ষে গিয়ে কাজ করেন তাহলে ভবিষ্যতে বিএনপির রাজনীতিতে ফিরতে পারবেন না।”
তিনি আরো সতর্ক করেন, “যারা ভুল বুঝে ধানের শীষের বিরুদ্ধে থেকে স্বতন্ত্র প্রার্থীর হোন্ডা প্রতিকের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের শেষবারের মতো বলছি, নিজেদের বলয়ে ফিরে আসুন না হলে দল থেকে বহিষ্কার করা হবে।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান অতিথি ও নেতাকর্মীরা গভীর রাত পর্যন্ত জনগণের কাছে লিফলেট বিতরণ করে ভোটারদের ভোট দেয়ার আহ্বান জানান।


এ সম্পর্কিত আরো খবর