রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত দুই দিন, ৩১ জানুয়ারি শনিবার ও ১ ফেব্রুয়ারি রবিবার বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ।
সভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নূরুন্নবী ভুঁইয়া, বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ. মোমেন, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহবায়ক জজ মিয়া, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, বিএনপি নেতা সামসুদ্দিন, ওমর ফারুক, রুবেল মিয়া, বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভুঁইয়া, পরিচালক এম.এ. কালাম, আমির হোসেন, সেলিম রানা, ইসলাম মিয়া, কাওছার হামিদ, হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক দেওয়ান লাভলী আক্তার, শিক্ষক মিজানুর রহমান, সৈকত হোসেন, লিখন সরকার, রাজিয়া আক্তার, হাবিবা আক্তার, নারগিছ সুলতানা, মরিনা রাণী মল্লিক, রতœা রাণী দাস, বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের শিক্ষক সোহাগ মোল্লা, সুমন আহম্মেদ, হৃদয় হাসান মুন্না, তানভীর রহমান, শোয়াইব মিয়া, নাসরিন সুলতানা, সাবিকুন্নাহার মুন্নি, আফরিন সুলতানা ও সুস্মিতা রাণী প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের পরিচালনায় নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।
বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই আয়োজনের সফলতায় খুশি ও সন্তুষ্টি প্রকাশ করেন।