উঠান বৈঠকটি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নিজেই। তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের ঘরের সন্তান, নির্বাচিত হলে রূপগঞ্জকে একটি আদর্শ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব। ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি।”
তিনি বলেন, “বিগত সরকারের আমলে রূপগঞ্জের ঘরে ঘরে মাদকের বিস্তার হয়েছে। যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে আমি সম্পূর্ণ মাদকমুক্ত রূপগঞ্জ গঠনের অঙ্গীকার করছি। এছাড়া রূপগঞ্জের দীর্ঘদিনের গ্যাস সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”
দিপু আরও বলেন, “আমি চাই বিভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে। সুখ-দুঃখে রূপগঞ্জবাসীর পাশে থাকা আমার অন্যতম লক্ষ্য।”
বৈঠকে বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “জনগণের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নে মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার বিকল্প কেউ নেই।” সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সভা শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় কামনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা জজ কোটের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ, রূপগঞ্জ থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রমজান মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া, কামাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মজিবর রহমান মেম্বার, মঞ্জুর হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন প্রজন্ম ৭১-এর আলী হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।