ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জামায়াতের উদ্দেশে তারেক রহমান আইডি হ্যাক হয়নি, তারা মিথ্যাবাদী


  • আপলোড সময় : সোমবার ০২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:৩২ পিএম

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডলে নারীদের বিষয়ে প্রকাশিত একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আইডি হ্যাক হওয়ার অজুহাত দিয়ে একটি রাজনৈতিক দল জনগণের কাছে মিথ্যা কথা বলছে। বাস্তবে ওই আইডি হ্যাক হয়নি, বরং তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সত্য গোপন করছে।

সোমবার খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের একজন নেতা প্রকাশ্যে নারীদের নিয়ে এমন একটি শব্দ ব্যবহার করেছেন, যা সমাজে কলঙ্কস্বরূপ। এই বক্তব্যের পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হলে তারা দাবি করেছে, তাদের আইডি হ্যাক হয়েছিল। কিন্তু তথ্যপ্রযুক্তি বিষয়ে যারা বিশেষজ্ঞ, তারা পরিষ্কার ভাষায় বলেছেন—এভাবে কোনো আইডি হ্যাক হওয়া সম্ভব নয়।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা প্রকাশ্যে মিথ্যা কথা বলছেন এবং দলগতভাবেও সেই মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। তিনি বলেন, “আইডি হ্যাক হয়নি। এরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মানুষের কাছে মিথ্যা কথা তুলে ধরছে। এদের পরিচয়—এরা মিথ্যাবাদী।”

প্রায় ২৭ মিনিটের বক্তব্যে তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থান ও দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশের অর্ধেক নারী জনগোষ্ঠীকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়। তাদের নেতারা প্রকাশ্যে বলে দিয়েছেন, তারা নারী নেতৃত্বে বিশ্বাস করে না। শুধু তাই নয়, নারীদের নিয়ে অসম্মানজনক ও খারাপ ভাষা ব্যবহার করে তারা সমাজে বিভাজন সৃষ্টি করছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, ইসলামের ইতিহাসে নারীদের ভূমিকা সুস্পষ্ট। আমাদের নবী করিম সাল্লাল্লাহু ওয়া সালামের স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন একজন কর্মমুখী নারী ও সফল ব্যবসায়ী। অথচ যারা আজ বাংলাদেশের নারীদের একটি খারাপ কিছুর সঙ্গে তুলনা করেছেন, তারাই দাবি করেন যে তারা ইসলাম কায়েম করতে চান। এটি চরম ভণ্ডামি ছাড়া কিছু নয়।

তিনি আরও প্রশ্ন তোলেন, যে রাজনৈতিক দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী রাখতে চায় এবং নারীদের অসম্মানজনকভাবে কথা বলে, তারা যদি কখনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতার সুযোগ পায়, তাহলে নির্বাচন-পরবর্তী সময়ে তাদের আচরণ কেমন হতে পারে? তারেক রহমান বলেন, এরা কেবল নিজেদের স্বার্থ বোঝে। প্রয়োজন অনুযায়ী ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করাই তাদের মূল লক্ষ্য।

জনসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। সভায় আরও বক্তব্য দেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল এবং যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না প্রমুখ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর