ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ভারতকে হারিয়ে শিরোপার পথে বাংলাদেশ, প্রশংসায় কোচ বাটলার


  • আপলোড সময় : সোমবার ০২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:৫৩ পিএম

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের মেয়েরা। এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ দল। নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ম্যাচে ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় অর্পিতা-আলপিরা।

টুর্নামেন্টের শুরুতে নেপালকে ১-০ গোলে হারিয়েছিল ভারত। সেই হিসেবে এটি ছিল তাদের প্রথম হার। ম্যাচ শেষে বাংলাদেশ দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন ইংলিশ কোচ পিটার বাটলার। তিনি বলেন, ‘মেয়েরা অসাধারণ মানসিকতা এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। কিছু চোট ছিল, কয়েকজনের ব্যথা ছিল। কিন্তু প্রথম দিকের চাপ আমরা ভালোভাবেই কাটিয়ে উঠেছি।’

বাটলারের মতে, ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাংলাদেশ দল আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে। কোচ বলেন, ‘আমি মনে করি আমরা ম্যাচটা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি। ভারতের কিছু ভালো সুযোগ তৈরি হয়েছিল। তাদের দলে সত্যিই কিছু ভালো খেলোয়াড় আছে। তারা শারীরিকভাবে আমাদের চেয়ে বেশি শক্তিশালী এবং গড়নেও লম্বা। আমাদের মেয়েরা তুলনামূলকভাবে ছোটখাট গড়নের হলেও মানসিক শক্তিতে তারা অনেক এগিয়ে ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা মানসিক দৃঢ়তা দেখিয়েছি এবং নিজেদের লক্ষ্যে পৌঁছেছি। আমার মতে, আমরা এই ম্যাচে জয়ের যোগ্য দল ছিলাম।’

ম্যাচ চলাকালে একাধিক পরিবর্তন আনেন পিটার বাটলার। প্রথমার্ধের শেষ দিকে মামনি চাকমা ও ক্রানুচিং মারমাকে তুলে নেন তিনি। দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন সুরভি আকন্দ প্রীতি, জয়নব বিবি রিতা ও তৃষ্ণা রানী। বদলি হিসেবে মাঠে নামেন প্রতিমা মুন্দা, শান্তি মার্দি, বন্যা খাতুন, মৌমিতা খাতুন ও মিরা খাতুন।

এই পরিবর্তন নিয়ে কোচ বলেন, ‘আমি স্ট্রাইকারদের হুট করে তুলে নেইনি। চোট সমস্যা ছিল। সুরভির চোট ছিল, প্রীতি ও তৃষ্ণাও আঘাত পেয়েছিল। তবে ৭৫ মিনিট পর্যন্ত আমি তাদের খেলতে দিয়েছি। ম্যাচের আগে ক্রানুচিংয়ের ঘাড়ে ব্যথা ছিল, তাই অস্বস্তির কারণে তাকে তুলে নিতে হয়েছে।’

রক্ষণ ও আক্রমণের ভারসাম্য নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন বাটলার। তিনি বলেন, ‘রক্ষণের পাশাপাশি আক্রমণাত্মক দিকটাও গুরুত্বপূর্ণ। কেউ যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন না করতে পারে, তাহলে আমি তাকে মাঠে রাখবো না। গত দুই বছরে আমি এটা স্পষ্টভাবে বলে আসছি—সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।’

রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ও গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী দল ও কোচিং স্টাফ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর