ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ডা. শফিকুর রহমান: গণমানুষের নেতা হিসেবে স্বীকৃতি


  • আপলোড সময় : সোমবার ০২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:০২ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান শুধুমাত্র ১১ দলীয় জোটের নেতা নন, তিনি এখন গণমানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি আমাদের আশা-আকাঙ্খার প্রতীক এবং মানবিক নেতা হিসেবে নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন।

২ ফেব্রুয়ারি কুড়িগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন এসব কথা বলেন। তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং জনগণের প্রতি তার দায়বদ্ধতা নজরকাড়া।

আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে কুড়িগ্রামে ব্যাপক নির্বাচনী কর্মসূচি গ্রহণ করা হবে। এ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সিগবাতুলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মসজিদের রংপুর অঞ্চলের সহকারী পরিচালক শবেবর রহমান, এনসিপির জেলা আহবায়ক মুকুল মিয়া, জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, জেলা কর্মপরিষদ সদস্য আলতাফ হোসেন, জহুরুল ইসলাম, কুড়িগ্রাম সদর আমির শিক্ষক শামসুল হুদা মিঠু, শহর কর্মপরিষদ সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল, একেএস কাজল প্রমুখ।

জামায়াতের এই সংগঠনমূলক কার্যক্রম কুড়িগ্রামে তাদের রাজনৈতিক প্রভাবকে শক্তিশালী করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে তারা শক্তিশালী অবস্থান নিতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


এ সম্পর্কিত আরো খবর