ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

মোহনগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে উৎসবমুখর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:০৫ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশনার মাধ্যমে মেধা ও প্রতিভার সাক্ষর রেখেছে।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান শিক্ষক মমতাজ জাহান বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিহার্য। পড়াশোনার পাশাপাশি এসব আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি বলেন, নিয়মিত সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকাশের সুযোগ করে দেয়।

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “শিক্ষার্থীরা আগামীর নেতৃত্ব দেবে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা তাদের মানবিক ও দেশপ্রেমিক গুণাবলীতে পূর্ণ করতে সহায়ক।” তিনি অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করে নিজেদের মেধা প্রদর্শন করেন। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।

বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করে। এ ধরনের আয়োজন তাদের নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমিক চেতনা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে বলে শিক্ষকমণ্ডলী মনে করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষও ভবিষ্যতেও নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে, যা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহায়ক হবে।


এ সম্পর্কিত আরো খবর