ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

মোহনগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:০৫ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির অভিযোগে বিপ্লব সাহা নামে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের দয়াময় আশ্রয়ের পাশে অবস্থিত তার সার ডিলারিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, যিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিলারকে জরিমানার সিদ্ধান্ত দেন।

অভিযানকালে অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে জরিমানা করা প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা ও সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি করার কোনো সুযোগ নেই। এ ধরনের অনিয়ম করা হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিতভাবে এসব অভিযান অব্যাহত থাকবে।”

এছাড়া, গত ১ ফেব্রুয়ারি গাগলাজুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার গোলাম রাব্বানীকে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

সরকারি নীতিমালা অনুযায়ী সার বিক্রির দাম নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষকদের জন্য সাশ্রয়ী ও ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে মোহনগঞ্জে এসব অভিযান অব্যাহত রয়েছে।

কৃষকরা যথাযথ মূল্যে সার পেলে তাদের উৎপাদনশীলতা বাড়ে এবং দেশের খাদ্য নিরাপত্তায় ইতিবাচক প্রভাব পড়ে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন সার বিক্রি সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং সকল পক্ষকে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর