ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রাজশাহীর চার জেলায় আজ জামায়াতের নির্বাচনী জনসভা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ১:৫০ পিএম

রাজশাহী বিভাগের চার জেলায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জামায়াত ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এই দিনগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দিনের শুরুতে নওগাঁ জেলায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বেলা ১১টার দিকে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের জামাত মনোনীত প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান জানান, আমির শফিকুর রহমান দ্বিতীয়বারের মতো নওগাঁতে আসছেন। এর আগে তিনি রাজনৈতিক একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিন্তু সে সময় জনগণের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাননি। তাই নওগাঁর মানুষ অধীর আগ্রহে তার বক্তব্য শুনার অপেক্ষায় রয়েছে।

মাওলানা মাহফুজুর রহমান আরও বলেন, মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ হয়েছে এবং সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে। ১১টি উপজেলার যে গাড়িগুলো জনসভায় উপস্থিত হবে, তার পার্কিং এর সঠিক স্থান নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে, সমাবেশে চার থেকে ছয় লাখ মানুষ অংশগ্রহণ করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, একই দিনে দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেবেন আমির। এরপর রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। রাজশাহীর দুটি নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর মধ্যে একটি গোদাগাড়ী উপজেলা এবং আরেকটি রাজশাহী নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৪টায় রাজশাহী নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এছাড়া, একই দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। সবশেষে রাতের দিকে নাটোরে অবস্থান করবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

নির্বাচনী জনসভাগুলোতে দলের নেতাকর্মীদের সঙ্গে অংশগ্রহণ, সমর্থক সমাগম এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সমাবেশ শান্তিপূর্ণ ও নিরাপদভাবে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জনসভাগুলো জামায়াতের নির্বাচনী প্রচারণা জোরদার এবং ভোটারদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।

শফিকুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এসব জনসভায় দলীয় একতা প্রদর্শিত হবে এবং নির্বাচনী কৌশল জনগণের কাছে তুলে ধরা হবে। প্রতিটি জনসভা শহর ও উপজেলার জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে।


এ সম্পর্কিত আরো খবর